ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাঙামাটিতে হত্যাচেষ্টার মামলায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ

রাঙামাটিতে হত্যাচেষ্টার মামলায় মেখলিন চাকমা (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে পৌর শহরের রাজবন বিহার সংলগ্ন পিটিআই এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার মেখলিন চাকমা ওই এলাকার উৎপল চাকমার ছেলে।


কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। থানা সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ঢাকার ইউরোপিয়ান ইউনিভারসিটি অব বাংলাদেশের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র অন্তর চাকমা ২/৩ জন বন্ধুকে নিয়ে প্রার্থনার জন্য রাজবন বিহারে যায়। সেদিন ঢাকায় যাওয়ার জন্য ডলফিন বাসে রাত ৮টার টিকিট করে সে। কিন্তু তার আগেই বিকালের দিকে রাজবন বিহার থেকে ফেরার পথে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে অন্তর চাকমাকে গুরুতর আহত করে। ওই সময় রাজবন বিহার এলাকায় অন্তর ও তার বন্ধুদের পথরোধ করে কিছু বুঝে উঠার আগেই তাদের ওপর এলোপাতাড়ি হামলা করে ১৫ থেকে ২০ জনের একদল মাদকসেবী বখাটে।


হামলায় অন্তরকে প্রকাশ্য হত্যার উদ্দেশ্যে তার মাথায়, কাঁধে, হাতের কব্জিতে, পিঠে, বুকে ইটপাটকেল, ছুরি ও হাতুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একপর্যায়ে গুরুতর আহত অন্তরকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্তর চাকমা রাঙামাটি শহরের ট্রাইবেল আদামে বসবাসরত দৈনিক যুগান্তর পত্রিকার রাঙামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমার ছেলে।


এ ঘটনায় হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করার পর গত ২০ নভেম্বর বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধের দায়ে হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন অন্তরের বাবা সুশীল প্রসাদ চাকমা। মামলায় ৫ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। এরমধ্যে গ্রেফতার মেখলিন চাকমা ২ নম্বর আসামি। তবে ১ নম্বর আসামি মেখলিনের বড় ভাই জনি চাকমা (২০) এবং রিকো চাকমা (১৯), আশীষ চাকমা (১৯), মানিক চাকমাসহ (২০) অজ্ঞাত আসামিরা এখনো অধরা। অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মাদক-ইয়াবা সেবন ও কারবারিসহ মারধর, ছিনতাইয়ের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑